আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



আজকের রাশিফল

মেষ​
এই রাশির জাতক-জাতিকারা কঠিন পরিশ্রমের কারণে কিছু কাজ বাতিল করতে পারেন। এর ফলে মনে নানান প্রশ্ন উঠলেও, সেই কাজ ভবিষ্যতের জন্য তুলে রাখবেন। ব্যবসায়ীদের টাকা কোথাও আটকে থাকলে তা ফিরে পেতে পারেন। সমস্ত কথা না-জেনে কাউকে কোনো কথা বলবেন না।

বৃষ​
পারিবারিক দায়িত্ব বাড়তে পারে বৃষ রাশির জাতক-জাতিকাদের। মনে দুশ্চিন্তা থাকবে। তবে সহজে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন। চাকরিজীবীরা নতুন কাজ পেতে পারেন। বরিষ্ঠদের আশীর্বাদে সেই কাজ সম্পন্ন করতে সফল হবেন। প্রেম জীবনে সারপ্রাইজ পেতে পারেন।

মিথুন
বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের ফলে লাভ হবে। আজ ভাগ্যের ওপর কোনো কাজ ছেড়ে দেবেন না। জীবনসঙ্গীকে কিছু কটূ কথা বলবেন, যার ফলে তারা আপনার প্রতি রেগে যেতে পারেন। এমন পরিস্থিতিতে তাদের বোঝানোর পূর্ণ চেষ্টা করুন। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

কর্কট​
পারিবারিক বিষয়ে ভেবেচিন্তে কথা বলুন। এমন না করলে বড়সড় সমস্যা উৎপন্ন হতে পারে। কর্মক্ষেত্র থেকে শুরু করে বাড়িতে সকলের সঙ্গে মধুর বাণী প্রয়োগ করে কথা বলবেন, যার ফলে সকলে তুষ্ট থাকবেন। অতীতে লগ্নি করে থাকলে ভালো মুনাফা সম্ভব। ছোট ব্যবসায়ীদের নগদ অর্থের অভাব দেখা দিতে পারে।

সিংহ
কোনো কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকবেন না। আপনার সমস্ত কাজ সহজে পূর্ণ হবে। কিন্তু মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। বিরোধীরা আপনার লোকসান করতে পারেন। তাদের থেকে সতর্ক থাকুন।

কন্যা
নতুন ব্যবসা বা রোজগারে পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। এর জন্য সময় অনুকূল। ব্যবসায়ীদের আংশিক লাভের সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও তারা নিজের পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন না। মানসিক অবসাদ হতে পারে। যার ফলে আপনার বাণী কঠোর হবে।

তুলা
পরিবারের সদস্যের সঙ্গে কোনো তর্ক হলে, মৌন ধারণ করাই শ্রেয়। বাবার পথ প্রদর্শনে যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ সম্ভব। বন্ধুদের থেকে সতর্ক থাকুন। তাদের প্রতারণার শিকার হতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় কিছু সমস্যার সম্মুখীন হবেন।

বৃশ্চিক
আজ যারা রোজগারের চেষ্টা করবেন, তাদের জন্য সময় খুবই ভালো। নতুন সুযোগ পাবেন। মায়ের সঙ্গে বিচারধারার মতভেদ সম্ভব। এর ফলে পারিবারিক পরিবেশে অশান্তি জন্ম নিতে পারে। পরিবারের বরিষ্ঠ সদস্যদের সাহায্যে সন্ধ্যার মধ্যে সেই সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায়ে ঝুঁকি নিলে লাভান্বিত হবেন।

ধনু​
এই রাশির যে জাতকরা প্রেম জীবনে আবদ্ধ, তারা পরিবারের সদস্যদের কাছ থেকে সম্মান পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে তর্ক হলে তাতে জড়াবেন না। নিজের কাজ পুরো করতে কোনো তাড়াহুড়ো করবেন না। তা না-হলে লোকসান সম্ভব। ব্যবসায়ে পছন্দমতো পরিণাম পেতে পারেন, এর ফলে আনন্দিত হবেন।

মকর
মা-বাবাকে সহজে তুষ্ট করতে পারবেন না। তবে তাদের বোঝানোর চেষ্টা করে যান। ব্যবসায়ে অন্যের তুলনায় অধিক মুনাফা হবে। চাকরিজীবীরা অন্য কোনো ব্যবসা করতে চাইলে তা শুরু করতে পারেন।

কুম্ভ
নতুন কাজের কারণে জীবনযাপনে পরিবর্তন করতে হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। তা দেখে শত্রুরা আপনার ওপর ক্ষুব্ধ হবেন। আপনার শত্রুরা আপনার কাজ ভেস্তে দেয়ার চেষ্টা করবেন। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন। ফলে আনন্দিত হবেন।

মীন
পারিবারিক পরিবেশে শান্তি থাকবে। আনন্দিত থাকবেন। শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ হতে পারে। সন্ধ্যা নাগাদ যাত্রার সময়ে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। ব্যবসায়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। সাহসের সঙ্গে এই সমস্যার মোকাবিলা করবেন। কাজের ফাঁকে বিশ্রামের জন্য সময় বের করুন, তা না-হলে শারীরিক কষ্ট সম্ভব।

বাংলাদেশ সময়: ১০:২৭:১২   ৪১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ