আমরা নজিরবিহীন উন্নয়ন করেছি বিএনপিও তা অস্বীকার করতে পারবেনা : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা নজিরবিহীন উন্নয়ন করেছি বিএনপিও তা অস্বীকার করতে পারবেনা : পরিকল্পনামন্ত্রী
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



আমরা নজিরবিহীন উন্নয়ন করেছি বিএনপিও তা অস্বীকার করতে পারবেনা : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘আমরা যে নজিরবিহীন উন্নয়ন করেছি বিএনপিও তা অস্বীকার করতে পারবে না। গত কয়েক বছরে ভাটি অঞ্চলে অনেক উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য জনগণের স্বার্থেই আবারো দরকার শেখ হাসিনার সরকার।’
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পার্বতীপুর সদরপুর কামরুপদলং গ্রামের রাস্তার ৬০ মিটার গার্ডার ব্রীজের উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এম এ মান্নান আরো বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।’

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩২   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ