কেউ নির্বাচনে অংশ না নিলে অপেক্ষা করা হবে না : শাহরিয়ার আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেউ নির্বাচনে অংশ না নিলে অপেক্ষা করা হবে না : শাহরিয়ার আলম
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩



কেউ নির্বাচনে অংশ না নিলে অপেক্ষা করা হবে না : শাহরিয়ার আলম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের জন্য অপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আইডিডিবির উদ্যোগে আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় নির্বাচন ও এ অঞ্চলের প্রভাব: গণতন্ত্র ও সংবিধানের ধারাবাহিকতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, তফসিল ঘোষণার পর দেশের জনগণ যে উৎসাহ-উদ্দীপনা দেখিয়েছে, তাতে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। আমরা এখন নির্বাচনী মেজাজে আছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। আওয়ামী লীগ আশা করে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু কেউ যদি অংশগ্রহণ না করে, তাদের জন্য অপেক্ষা করা হবে না।

তিনি বলেন, যারা আগামী নির্বাচনে অংশ নেবে না তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ হবে না। অতীতে বিএনপির নির্বাচন বর্জনের ভুলে দেশ-বিদেশে এমনকি তাদের বিদেশি প্রভুরাও তাদের ব্যাপক সমালোচনা করেছে। বিএনপির কিছু সমর্থক গভীরভাবে হতাশ এবং তারা দলের অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না।

তিনি আরও বলেন, গণতন্ত্র একটি লম্বা যাত্রা এবং এই যাত্রায় সহযাত্রীদের মধ্যে মিল না থাকলে বেশিদূর যাওয়া যায় না। গণতন্ত্রের শত্রুরা এখনও সক্রিয় এবং দেশের অভ্যন্তরীণ যেকোনো ইস্যু দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলবে। আমরা একে অপরের কাছাকাছি বাস করি, আমাদের সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো থাকবে। বৃহত্তর মঙ্গলের জন্য সম্মিলিতভাবে আরও অনেক কিছু করার আছে।

সেমিনারে বক্তব্য দেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু ও ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌমত লাহিড়ীসহ অনেকে।

গৌমত লাহিড়ী বলেন, বাংলাদেশের জনগণ ঠিক করবে কীভাবে নির্বাচন হবে। এ বিষয়ে বাইরের কারো কিছু বলার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ২২:১৮:৫৩   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ