পারস্পরিক সহমর্মিতা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিতে হবে - পররাষ্ট্র মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পারস্পরিক সহমর্মিতা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিতে হবে - পররাষ্ট্র মন্ত্রী
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



পারস্পরিক সহমর্মিতা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিতে হবে - পররাষ্ট্র মন্ত্রী

সকল মানুষ এক মহান সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সব ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও বিশ্বাসের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সিলেট জেলা শিল্প কলা একাডেমিতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত পুরোহিত ও সেবাইতদের সম্মেলন ২০২৩ এ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, সবকিছুর উপরে আমাদের মানবতাকে স্থান দিতে হবে। এক ধর্ম সম্পর্কে অন্য ধর্মের অনুসারীদের জানা ও বোঝার চেষ্টা আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ড. মোমেন বলেন, এই দেশটা সবার। আমরা সবাইকে নিয়েই বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে চাই।

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক অধ্যাপক শিখা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অশোক মাধব রায় ও ইঞ্জিনিয়ার পি কে চৌধুরী এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল।

বাংলাদেশ সময়: ২১:৪০:১১   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ