লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে ইসরাইলি গোলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে ইসরাইলি গোলা
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩



লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে ইসরাইলি গোলা

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে ইসরাইলি গোলা আঘাত হেনেছে। শনিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে লেবাননে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) জানায়, দুপুর ১২টার দিকে আইতারুনের আশপাশে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে ইসরাইলি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা আঘাত হেনেছে।

রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি গোলা নিক্ষেপের ঘটনায় কোনো শান্তিরক্ষী আহত হননি। তবে শন্তিরক্ষীদের ব্যবহৃত একটি টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইল এবং লেবাননের মধ্যকার সীমান্তে ‘তুলনামূলক স্থিতিশীল অবস্থার সময় এই ঘটনাটি ঘটেছে’ বলে জানানো হয়েছে।

ইউনিফিল জানিয়েছে, তারা হামলার এসব ঘটনা তদন্ত করছে।

লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী আরও বলেছে, ‘আমরা শান্তিরক্ষীদের সুরক্ষার জন্য এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন এমন পুরুষ ও নারীদের ঝুঁকির মধ্যে ফেলা এড়ানোর বিষয়টি দায়বদ্ধ সকল পক্ষকে দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দিচ্ছি।’

গত শুক্রবার (২৪ নভেম্বর) ইসরাইল ও হামাসের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। পরে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরাইল যদি শান্ত থাকে তাহলে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও যুদ্ধবিরতি মেনে চলবে।

এর আগে গত মাসে লেবানন-ইসরাইল সীমান্তের হাউলা গ্রামের কাছে নাকুরায় ইউনিফিলের সদর দফতরে তাদের ঘাঁটিতে গোলার আঘাতের পর তাদের একজন সদস্য আহত হন বলে জানিয়েছিল লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।

বাংলাদেশ সময়: ১১:২৭:১৯   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
ইরানের জন্য কয়েকশ কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত: রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ