বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশ ও সৌদি আরবের সন্তোষ প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশ ও সৌদি আরবের সন্তোষ প্রকাশ
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশ ও সৌদি আরবের সন্তোষ প্রকাশ

বাংলাদেশ ও সৌদি আরব দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহের মধ্যে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন।
সৌদি মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বিশেষ করে নারী উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে বেসরকারি খাতের দ্রুত প্রবৃদ্ধিরও প্রশংসা করেন।
পায়রা বন্দর এলাকায় বিদ্যুৎ উৎপাদনে গত বছর আকওয়া পাওয়ার এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করেন।
তিনি উল্লেখ করেন যে আকওয়া পাওয়ার এর আগে ১০০০ মেগাওয়াট সৌর ফটোভোলটাইক শক্তি উৎপাদনের প্রস্তাব দিয়েছে।
১,০০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রার মধ্যে, আকওয়া পাওয়ার এবং পাওয়ার বিভাগ রামপালে ৩শ’ মেগাওয়াট সোলার ইলেকট্রিক ইউনিটে একটি যৌথ অংশীদারিত্বের প্রকল্পে কাজ করছে।
তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় ২শ’ মেগাওয়াট প্রকল্পের জন্য পায়রা বন্দরে ৬শ’ একর জমি বরাদ্দ করেছে, আকওয়া পাওয়ার এ বিষয়ে কাজ করছে।
তাঁরাফিলিস্তিন ইস্যু এবং গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টিকারী পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ফিলিস্তিনে সহায়তা পাঠিয়েছে।
সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৩:০২   ৪৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ