টি-টেনের কোয়ালিফায়ার নিশ্চিত করলো বাংলা টাইগার্স

প্রথম পাতা » খেলাধুলা » টি-টেনের কোয়ালিফায়ার নিশ্চিত করলো বাংলা টাইগার্স
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩



টি-টেনের কোয়ালিফায়ার নিশ্চিত করলো বাংলা টাইগার্স

কুশল মেন্ডিস ও দাশুন শানাকার দারুণ ক্যামিওতে বড় সংগ্রহ পায় বাংলা টাইগার্স। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই লক্ষ্যও সহজে ডিফেন্ড করে দলটি। দ্য চেন্নাই ব্রেভসকে হারিয়ে একই সঙ্গে কোয়ালিফায়ার নিশ্চিত করে বাংলা টাইগার্স।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) টি টেন ফ্র্যাঞ্চাইজি লীগে চেন্নাইকে ২৭ রানে হারিয়েছে বাংলা টাইগার্স। এদিন আগে ব্যাটিং করে টাইগার্স ১২৬ রান করে। জবাবে ৯৯ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।

টাইগার্সের দেওয়া ১২৭ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। অধিনায়ক চারিথ আসালাংকা এক পাশ আগলে রাখলেও অন্যপাশে কেউ থিতু হতে পারেননি। সর্বোচ্চ ২৬ বলে ৫৫ রান করেন তিনি। যদিও শেষ পর্যন্ত সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে ব্যাটিং করতে নেমে ৪৪ রানে প্রথম ৩ ব্যাটারকে হারায় বাংলা। এরপর কুশল মেন্ডিস ও দাশুন শানাকার ৫৫ রানের জুটিতে বড় সংগ্রহ পায় তারা। কুশল করেন ১৫ অলে ৩২ আর শানাকার ব্যাট থেকে আসে সমান বলে ৩৪ রান।

বাংলাদেশ সময়: ২০:৫৯:০২   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ