সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো: নজরুল ইসলামের মৃত্যুতে স্পীকারের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো: নজরুল ইসলামের মৃত্যুতে স্পীকারের শোক
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো: নজরুল ইসলামের মৃত্যুতে স্পীকারের শোক

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো: নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পীকার মো: নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ রবিবার দুপুর বারোটায় মহাখালীস্থ কলেরা হাসপাতালে অসুস্থ অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

মো: নজরুল ইসলাম ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে প্রশাসন-১ অধিশাখায় কর্মরত ছিলেন।

সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো: নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সদস্যবৃন্দ।

আজ বেলা ৩:৩০ ঘটিকায় সংসদ সচিবালয়ের মিডিয়া সেন্টারের সামনে মো: নজরুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় স্পীকার ও ডেপুটি স্পীকারের পক্ষ থেকে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মো: নজরুল ইসলামকে কিশোরগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:০০   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী
ভোটই নির্ধারণ করবে ইনসাফভিত্তিক সমাজ হবে কি না: সারজিস আলম
সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ : নাহিদ ইসলাম
এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস
সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা
গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে : মামুনুল হক
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে জাবের
সন্দ্বীপে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ আটক ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ