স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাঁধা দিলে ব্যবস্থা নেওয়া হবে: নানক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাঁধা দিলে ব্যবস্থা নেওয়া হবে: নানক
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাঁধা দিলে ব্যবস্থা নেওয়া হবে: নানক

স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের নির্বাচন পরিচালনায় বাঁধা দেওয়ার বিষয়ে দলের নেতাকর্মীদের সংযত হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আজ সোমবার ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে নেমে তিনি এই আহবান জানান।
নানক বলেন, স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের নির্বাচন পরিচালনায় বাঁধা দেওয়া যাবে না। কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে প্রয়োজনে দলীয়ভাবেও তাদের ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর কবির নানক সোমবার সকালে ২৯ নং ওয়ার্ড-এর সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় নানকের বিপুল কর্মী ও সমর্থক ওই গণসংযোগে অংশ নেন। নৌকা নৌকা স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
পরে সূচনা কমিউনিটি সেন্টার থেকে রিং রোড হয় তাজমহল রোডে গণসংযোগ করেন তিনি। এ সময় উৎফুল্ল সাধারণ জনতা পুস্প বৃষ্টির মাধ্যমে নৌকার প্রার্থীকে বরণ করে নেয়।
এর পর ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সালাম জানিয়ে নৌকায় ভোট চান আওয়ামী লীগের নীতি নির্ধারনী পর্য়ায়ের এই নেতা।
গণসংযোগ অংশ গ্রহণ করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতা কর্মী।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৪৩   ৩০০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ