প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান তৈমুরের

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান তৈমুরের
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান তৈমুরের

নারায়ণগঞ্জে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে জানিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলার রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সময় এ আহবান জানান তৈমুর।

এ সময় সারা দেশের পরিস্থিতি সন্তোষজনক নয় জানিয়ে কিছু কিছু জেলায় তার দলের নেতাকর্মীদের মারধর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তৈমুর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও গাড়িবহর নিয়ে দুপুর ১২টা থেকে চনপাড়ার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে গিয়ে পথসভা ও গণসংযোগ করেন। এ সময় সেখানকার বাসিন্দাদের কাছে ভোট চেয়ে তাদের নানা প্রতিশ্রুতিও দেন তিনি।

পরে সাংবাদিকদের তৈমুর আলম খন্দকার বলেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে মানুষের মধ্যে আতংক বিরাজ করে। আমার কর্মীদের মারধর করেছে, হুমকি দিয়েছে, রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলেছে। আমি ডিসি, এসপি ও প্রশাসনকে জানানোর পর তারা আমাকে আশ্বাস দিয়েছিলেন।

তৈমুর আলম বলেন, ডিসি, এসপির আশ্বাসে পরিস্থিতি আগের চেয়ে অনেক সহনীয় পর্যায়ে এসেছে। মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন। তাদের ভয় দূর হচ্ছে। প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরে আসছে। এই অবস্থা থাকলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। এজন্য নারায়ণগঞ্জের ডিসি এসপি ও নির্বাচন কমিশনসহ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই।

চনপাড়া প্রসঙ্গে তৈমুর আলম খন্দকার বলেন, এই চনপাড়া থেকে ঘোষণা করা হয় নৌকার প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর পোস্টার লাগবে না। আমার কর্মীরা পোস্টার লাগাতে আসলে এখানকার রীতা বাহিনী আমার তিন কর্মীকে মারধর করে বেঁধে রেখে। এক স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার সময় মুক্তিযোদ্ধাদের পর্যন্ত মারধর করেছে। প্রশাসনকে জানানোর পর তারা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে।

প্রশাসন অর্থ বিনিময় ও রাজনৈতিক প্রভাব বিস্তার ঠেকাতে পারলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এ আশা প্রকাশ করেন তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৪   ৩৭৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা: ডিবি পুলিশের অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ