ভোলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪



ভোলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

জেলা শহরে আজ তিন দিনব্যাপী জন সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সার্ভিস স্টেশন চত্বরে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কার্যক্রমের আয়োজন করে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মো: লিটন আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক, ফায়ার সার্ভিস ভোলা সদরের স্টেশন অফিসার মোঃ সুমন মিয়া, চরফ্যশনের মো: আসাদুজ্জামান, দৌলতখানের মিজানুর রহমান প্রমুখ ।
জেলা ফায়ার সার্ভিস এর উপ সহকারী পরিচালক জানান, বাংলাদেশের একটি দুর্যোগ প্রবন এলাকা।যেকোনো সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আজকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও ভলান্টিয়ারদের নিয়ে এ প্রশিক্ষণ হচ্ছে। যাতে করে দুর্যোগকালীন সময়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করা যায়। প্রথম দুইদিন টেকনিক্যালসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শেষে শেষের দিন মহড়া অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:০৩   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন
রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ