বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকা রাখতে আগ্রহী রাশিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকা রাখতে আগ্রহী রাশিয়া
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকা রাখতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান দেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ও গম রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী বন্ধু বলেও উল্লেখ করেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা আছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকা রাখতে আগ্রহী রাশিয়া।

এসময় দ্বিতীয় মেয়াদে মন্ত্রী নির্বাচিত হওয়ায় খাদ্যমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে আগ্রহ প্রকাশের জন্য রুশ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান মন্ত্রী।

বৈঠকে রাশিয়া থেকে গম আমদানির ব্যাপারেও ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গম মূলত রাশিয়া থেকেই কেনা হয়। রাশিয়ায় অধিকাংশ গম উৎপন্ন হয় মূলত জুন-জুলাইয়ের দিকে। সেক্ষেত্রে আগামী অর্থবছরেই কিনতে হবে। তবে প্রস্তুতি শুরু হবে এপ্রিলে। তবে চাইলে এখনই চাহিদামতো আমাদানি করা যাবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৪৩   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সচিবালয়ে আজ প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চলে গেলেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৯
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ
স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ