আন্তঃ জেলার গরু চোর চক্রের ২ সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তঃ জেলার গরু চোর চক্রের ২ সদস্য আটক
রবিবার, ২১ জানুয়ারী ২০২৪



আন্তঃ জেলার গরু চোর চক্রের ২ সদস্য আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে গ্রেফতারকৃত চোরদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মুশফিকুর রহমান।

জানা গেছে, গ্রেপ্তারকৃত চোররা হলেন, ঢাকার ধামরাই উপজেলার শফিকুল ইসলাম (২৬) ও মোতালেব হোসেন (২৪)। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।

পুলিশ সূত্র জানায়, রোববার (২১ জানুয়ারি) গভীর রাতে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে গরুসহ একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে যাচ্ছিল। এই দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। পরে পিকআপ ভ্যানটি থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে পিকআপ ভ্যানটি আটক করে এবং পিকআপে থাকা দুইটি গরু উদ্ধার করে। এছাড়াও তাদের কাছে থাকা একটি বড় কাটার ও কাঁস্তে জব্দ করে পুলিশ।

পরে উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামের মোমিনুল ইসলাম গরু দুটির মালিক চিহ্নিত হওয়ায় তাকে বাদী করে দুই চোরসহ ৫/৭জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি চুরির মামলা দায়ের করে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, আটককৃত চোররা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে গরু চুরির মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গরু চুরির বিষয়ে রাত্রি কালিন টহলরত পুলিশরা সতর্ক আছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪৪   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল
নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ-৪ গড়তে কোনো আপস করব না: এমপি আল আমিন
মাদ্রাসা শিক্ষার্থীদের ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান
বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে - কৃষি মন্ত্রী
রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার - রেলপথ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ