স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪



স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা এসডিজি, ইউএনডিপি’র সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মকান্ড নির্ধারণ, ইউএনডিপি’র সাথে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকান্ড, জাতীয় সংসদের অধিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনডিপি জাতীয় সংসদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, ইউএনডিপি’র সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মকান্ড নির্ধারণ করা যেতে পারে।

স্পীকার বলেন, ইউএনডিপিকে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির সাথে সমন্বয় করে সকল কর্মকান্ড পরিচালনা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ পার্লামেন্টের সাথে ইউএনডিপি’র চলমান কার্যক্রম এবং সহযোগিতামূলক প্রচেষ্টার নতুন সুযোগ অন্বেষণ করতে হবে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। তিনি বলেন, ইউএনডিপি’র সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় তিনি স্পীকারকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এবং পুনরায় স্পীকার হিসেবে মনোনীত হওয়ার জন্য অভিনন্দন জানান।

এসময় ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এবং সংসদ বিষয়ক ফোকাল পয়েন্ট মাহমুদুল হাসানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৪১   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ