ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতারের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতারের
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতারের

কাতার তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির খসড়া ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের নিকট পাঠিয়েছে। মধ্যস্থতাকারীদের সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ব্লুমবার্গ’ সংবাদ সংস্থার এক রিপোর্টে এ কথা জানিয়েছে।
প্রস্তাবে গাজা উপত্যকায় আটক সব জিম্মির মুক্তির কথা বলা হয়েছে। পরিবর্তে ইসরায়েল বেশ কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। নথিতে আরও বলা হয়েছে, এতে গাজায় যে মানবিক সহায়তা সরবরাহের পরিমাণ বাড়ানোর কথা উল্লেখ রয়েছে।
সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের ঘোষিত সংকল্পের কারণে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।
জেরুজালেমের আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকান্ডের প্রতিক্রিয়া হিসাবে হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখন্ডে আকস্মিক হামলা চালায়।
এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। এতে পুরো গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়। ইসরায়েল ২৩ লক্ষ ফিলিস্তিনিদের বসবাসের গাজা ছিটমহলে অবরোধ আরোপ করে এবং গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পশ্চিম তীরেও সংঘর্ষ চলছে।
ইসরায়েলি হামলায় গাজায় ২৫ হাজারের বেশী লোক মারা গেছে। এদের বেশীর ভাগই নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৫৯   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ