নারায়ণগঞ্জে ১৯টি ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা, তিনটি বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ১৯টি ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা, তিনটি বন্ধ
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



নারায়ণগঞ্জে ১৯টি ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা, তিনটি বন্ধ

জেলার বন্দর উপজেলায় আজ ১৯টি ইটভাটাকে মোট ৭০ লাখ টাকা জরিমানাসহ তিনটি ইটভাটাকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ বুধবার দিনব্যাপীবন্দর উপজেলার ফনকুল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ-এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযানকালে এসব ব্যবস্থা গ্রহন করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামজিদ আহমেদ জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকা, মাটি ব্যবহার আইন, কৃষি জমির মাটি ব্যবহার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপনের দায়ে ১৯ টি ইটভাটাকে মোট ৭০ লাখ টাকা জরিমানা- সহ ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে ৩টি ইটভাটা এক্সাভেটর দিয়ে ভেঙ্গে তাদের কার্যক্রম স্থায়ী ভাবে বন্ধ করা হয়েছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মুজাহিদ-সহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৫৭   ৬২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ