‘লাইব্রেরী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লাইব্রেরী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



‘লাইব্রেরী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’র ১ম বৈঠক আজ কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, মোঃ আফতাব উদ্দিন সরকার, আহমেদ ফিরোজ কবির, সাহাদারা মান্নান, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং আব্দুল কাদের আজাদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সদস্যগণের পরিচিতি পর্ব ও সংসদ লাইব্রেরী কে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের কার্যক্রমের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

সংসদ লাইব্রেরির আধুনিকায়ন ও দ্বাদশ সংসদের নতুন সদস্যদের লাইব্রেরি ব্যবহারে কিভাবে আরও বেশী আগ্রহী করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সুপারিশ করা হয়।

সভার শেষ দিকে কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকারের নেতৃত্বে লাইব্রেরি কমিটির সদস্য, কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণকে নিয়ে সংসদ লাইব্রেরি সরেজমিনে পরিদর্শন করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে শহীদ তাঁর পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা, ভাষা শহীদ ও একাদশ সংসদে নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও কোরআন তেলাওয়াত করা হয়।

বৈঠকে বিএন্ডআইটি মহাপরিচালক এস, এম, মঞ্জুরসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২২:৩৬   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ