ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে : নানক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে : নানক
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪



ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে : নানক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামিনের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জামিন পেতেই পারে, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারে। জামিন ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমি সংশ্লিষ্টদের অনুরোধ করব- যারা ঘটনাগুলো ঘটিয়েছেন, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অবিলম্বে তার বিচার হওয়া উচিৎ।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ১৩ আসনে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- যারা হত্যাকাণ্ড করেছে, যারা প্রধান বিচারপতির বাড়ি এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে, যারা ট্রেনে ও বাসে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে এই অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে।’

ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল, সে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮ অক্টোবর যে হত্যাকাণ্ড হয়েছিল- সবমিলিয়ে বিএনপির অপরাধ ও অরাজনৈতিক আচরণের বিষয়গুলো মূল্যায়ন করবেন। মূল্যায়ন করে তাদের ভুলপথ পরিহার করে রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি।

বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল, খুনিদের দল। এ দলটির পিছন থেকে যিনি কলকাঠি নাড়েন তিনি একজন কারাদণ্ডপ্রাপ্ত আসামি লন্ডনে বসে আছেন। তার নির্দেশিত হয়ে যে দলটি পরিচালিত হচ্ছে। এ দলটি সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ এ দলটির ওপর থেকে সকল দৃষ্টি সরিয়ে নিয়েছে।
এ দলটি যে গহ্বরে নিমজ্জিত হয়েছে, সে গহ্বর থেকে বেরিয়ে আসার তাদের কোনো সুযোগ নেই।’

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নারী শিক্ষার ভিত্তিমূল হিসেবে মোহাম্মদ উচ্চ বালিকা বিদ্যালয় গড়ে উঠতে হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের মান এমন হতে হবে যে অভিভাবকরা এ প্রতিষ্ঠানে ছাত্রীদের ভর্তি করাতে ব্যকুল হয়ে পরে।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৩   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গ্রামীণ নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি: পরিসংখ্যান, বাস্তবতা ও কাঠামোগত পরিবর্তন
আল কোরআন ও আল হাদিস
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুর
জ্ঞান অর্জনে পরিবার ও সমাজ আলোকিত হয়: মামুন মাহমুদ
দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে - আসাদুল হাবিব দুলু
বিরোধীদলীয় নেতার সঙ্গে টোকিও প্রশাসনের বৈঠক
ব্যবসা সহজীকরণ ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান আধুনিকায়নে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন উপহার দিলেন এমপি মান্নান
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ