পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক যুবক
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪



পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক সন্তানের জনক পারভেজ (২৮) নামে এক যুবক। এ সংবাদ নিশ্চিত করেছেন পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় পৌরসভার বাউসী চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, পৌরসভার বাউসী চন্দনপুর এলাকার হেলাল ফকিরের ছেলে এক সন্তানের জনক মোঃ পারভেজ মিয়া একই এলাকার মৃত তাজুল ইসলাম তাজুর (বিধবা) স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে। এমতাবস্থায় মঙ্গলবার রাতে সেই বিধবার ঘরে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হলে এলাকাবাসী টের পেয়ে হাতেনাতে তাদের ধরে ফেলে এবং উভয়কে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়র আরো জানান বিধবা ওই নারী দুই সন্তানের জননী।

এ ঘটনায় ওই বিধবা নারী দাবি করে বলেন, পারভেজ তাদের এলাকার ছেলে এবং সম্পর্কে তার দেবর হয়। তার স্বামী রোড এক্সিডেন্টে মারা যাওয়ার পর পারভেজ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক করার চেষ্টা করেন। এক পর্যায় তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ওই বিধবা নারী আরও বলেন, পারভেজ আমার সম্মান নষ্ট করেছে। এখন আমাকে তার বিয়ে করতে হবে। তা না হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না।

এদিকে অভিযুক্ত পারভেজ মিয়া বলেন, এ ঘটনা পরিকল্পিত এবং সাজানো। আমাকে ফাঁসানো হয়েছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেসময় আমাকে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়। আমার স্ত্রী সন্তান রয়েছে। আমি ওই নারীকে কখনোই বিয়ে করব না। প্রয়োজনে আমি জেল খাটবো।

এবিষয়ে সরিষাবাড়ী সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান বলেন, গতকাল রাতে বিধবা নারীর ঘরে সংগোপনে গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। রুজুকৃত মামলায় আজ বিকেলে বিজ্ঞ আদালতে আসামি কে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৫২   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ