ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
শুক্রবার, ১ মার্চ ২০২৪



ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

জেলা সদরে আজ তিনহাজার দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকালে নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজ প্রাঙ্গণে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র মাতা বেগম নূরুন্নাহার।
আইকন এইড ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ কর্মসূচিতে চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম, ডা. এ এইচ এম এহসানুর রেজা, ডা. আশফাক রহমান খান, ডা. মো. লুৎফুজ্জাহান, ডা. হেলাল মাহমুদ আরাফাত প্রমুখ-সহ ৮ জন সরকারি চক্ষু চিকিৎসক ও ৮ জন মেডিকেল টেকনোলজিস্ট চিকিৎসা প্রদান করেন।
এই ক্যাম্প থেকে বাছাইকৃত রোগীদের ঢাকায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন, চশমা এবং ওষুধ প্রদান করা হবে বলে আয়োজকরা উল্লেখ করেন।
এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম-সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৩২   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ