বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশের সাথে সংশ্লিষ্ট এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশের সাথে সংশ্লিষ্ট এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
শনিবার, ৯ মার্চ ২০২৪



বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশের সাথে সংশ্লিষ্ট এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার রাজধানীর সরকারি বাসভবন গণভবনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত গোয়েন্দা শাখার গোপন নথি’ প্রকাশের সাথে সংশ্লিষ্ট স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী এই প্রকাশনায় তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার স্বীকৃতি দিতে তাদের সাথে সাক্ষাতের এই ব্যবস্থা করেছেন।’ এ কাজে এসবির ২২ জন সদস্য সংশ্লিষ্ট ছিলেন এবং তাদের মধ্যে ২০ জন সাক্ষাতে উপস্থিত ছিলেন।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাহবুব হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সমন্বয়ক ও কিউরেটর ড. মো. নজরুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
এসব গোপন নথি হলো পাকিস্তান আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ। ১০ বছরেরও বেশি সময় আগে, এই বইগুলো প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে ২০২৪ সালে শেষ হয়। হাক্কানি পাবলিশার্স এই প্রকাশনার সমস্ত খন্ড প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৩   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ