সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা সোমবার

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা সোমবার
সোমবার, ১১ মার্চ ২০২৪



সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা সোমবার

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হবে। রবিবার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চাঁদ দেখা যায়।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়।
এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সুদাইর নামক একটি অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি।

হিজরি সন অনুযায়ী রমজান নবমতম মাস।
পবিত্র রমজান মাসে মুসল্লিরা কঠোর নিয়ম-কানুন মেনে চলেন। এ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এ মাসে পবিত্র কোরআন তিলাওয়াত করেন থাকেন এবং তারাবির নামাজ আদায় করেন। এ ছাড়া বেশি বেশি দান করেন।

চাঁদ দেখা না যাওয়ায় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে।

বাংলাদেশ সময়: ০:০১:২৮   ৩৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ