ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

সিলেট টেস্টের পরে চট্টগ্রাম টেস্টেও হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছিলেন নাজমুল হোসেন শান্তরা। সাদা বলে এক সিরিজ হারলেও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু টেস্টে সেই লড়াইয়ের ছিটেফোঁটাও দেখা গেল না।

বুধবার (৩ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দিনটিতে ২৪৩ রানের লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। যেখানে হাতে ছিল মাত্র ৩ উইকেট। তাই হাতে সময় থাকলেও প্রয়োজনীয় শক্তি ছিল না দলের কাছে। তাতে অনুমিত হারই শেষ পর্যন্ত দেখেছেন টাইগার বাহিনী।

এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৯২ রানে। এর আগে সিলেট টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা। দুই টেস্টের তিন ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে। তবে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো করেছে বাংলাদেশ। ৩১৮ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে দলটি। এই রান করতে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি শেষ পর্যন্ত ১১০ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ সময়: ১১:৫১:০১   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ