কুকিচিনের সঙ্গে বিএনপি দেশের স্থিতিশীলতাকে নস্যাতের চেষ্টা করছে - গণপূর্তমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » কুকিচিনের সঙ্গে বিএনপি দেশের স্থিতিশীলতাকে নস্যাতের চেষ্টা করছে - গণপূর্তমন্ত্রী
শনিবার, ৬ এপ্রিল ২০২৪



কুকিচিনের সঙ্গে বিএনপি দেশের স্থিতিশীলতাকে নস্যাতের চেষ্টা করছে - গণপূর্তমন্ত্রী

বিএনপি জাতীয় নির্বাচনে ব্যর্থ হয়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকিচিনের সঙ্গে মিশে দেশের স্থিতিশীলতাকে নস্যাৎ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

মন্ত্রী আজ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’-এর পক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় মন্ত্রী মোকতাদির চৌধুরী বলেন, দেশে বর্তমানে দ্রব্যমূল্যসহ সব দিক দিয়ে স্থিতিশীলতা বিরাজ করছে। এটাকে নস্যাৎ করে দিতে সন্ত্রাসী সংগঠন কুকিচিন সদস্যদেরকে হায়ার করে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি।

বিএনপির ভারত বিরোধিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা হচ্ছে তাদের পুরানো রাজনীতি। কারণ ভারত হচ্ছে মুক্তি সংগ্রামে আওয়ামী লীগের পরম বন্ধু। ভারতের সহযোগিতায় মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। তাদের প্রশিক্ষিত ৯৪ হাজার সেনা সদস্য মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়েছে। সুতরাং ভারত বিরোধিতা মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি অংশ। তিনি আরো বলেন, বিএনপি ভারতের বিরোধিতার যে আহবান জানিয়েছে এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।

গণপূর্তমন্ত্রী আরো বলেন, এই ঈদেও তারা ভারতীয় পণ্য ব্যবহার করবে। তারা ঈদে যে সমস্ত মসলা ব্যবহার করবে এর শতকরা ৯০ ভাগ ভারত থেকে আসবে। ভারতীয় মসলা ছাড়া তাদের চলবে না।

মন্ত্রী জেলা বিএনপির নেতা-কর্মীদের প্রসঙ্গে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ বিএনপি নেতাকর্মীর ভারতের আগরতলার সঙ্গে ব্যবসা বাণিজ্য আছে। সুতরাং এটা তাদের ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।

মোকতাদির চৌধুরী বলেন, পৃথিবীর কোনো দেশ একা চলতে পারে না। এক দেশ অন্য দেশের ওপর নির্ভরশীল হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন আমাদেরকে সম্পর্ক রাখতে হবে, তেমনিভাবে রাশিয়ার সঙ্গেও আমাদেকে সম্পর্ক রাখতে হবে। এমনকি মিয়ানমারের সঙ্গে আমাদের যে খারাপ সম্পর্ক; তারপরও তাদের সঙ্গে এটা রাখতে হবে।

এর আগে মন্ত্রী বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহ্বান জানান। পরে মন্ত্রী ১৭০ জন অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী চাল, ডাল, সেমাই, দুধ, চিনি, ছোলাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪০   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ