চার দশকের অপেক্ষা শেষে কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও

প্রথম পাতা » খেলাধুলা » চার দশকের অপেক্ষা শেষে কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



চার দশকের অপেক্ষা শেষে কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও

স্প্যানিশ কোপা দেল রের শিরোপার জন্য দুই দলের অপেক্ষাই ছিল দীর্ঘ। ঘরোয়া এই শিরোপার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দল অ্যাতলেটিকো বিলবাও। কিন্তু এখন পর্যন্ত ২৩ বারের চ্যাম্পিয়ন দলটি এই প্রতিযোগিতার সবশেষ শিরোপা জিতেছিল ১৯৮৩-৮৪ মৌসুমে। এরপর ছয়বার ফাইনাল খেললেও হারটাই সঙ্গী ছিল তাদের।

আরেক ফাইনালিস্ট রিয়াল মায়োর্কা সবশেষ কোপা দেল রে জিতেছিল ২০০২-২৩ মৌসুমে। ক্লাবের ইতিহাসে সেটাই সবশেষ শিরোপা। বিলবাও অবশ্য মাঝে স্প্যানিশ সুপার কাপের শিরোপায় হাত রেখেছে। কিন্তু তারপরেও গতকালের স্প্যানিশ কোপা দেল রে ফাইনাল ছিল দুই দলের শিরোপাখরা কাটানোর মিশন। সেই লক্ষ্যে অবশ্য সফল হয়েছে বিলবাও। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে গিয়ে শিরোপা জয় করেছে তারা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শিরোপার লড়াইয়ে বিলবাও অবশ্য পুরোপুরি ফেবারিট ছিল। ফাইনালে ওঠার পথে তারা বিদায় করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার মতো দলকে। কিন্তু শিরোপা নির্ধারণীর ম্যাচে দাপুটে শুরু করেছিল মায়োর্কাই। বেশ কয়েকটি পাল্টা আক্রমণে বিলবাও রক্ষণে ভয় ধরিয়েছিল তারা। ২১ মিনিটেও লিড পেয়েছিল তারাই।

কর্নার থেকে জটলার মাঝে বল পেয়েছিলেন মায়োর্কা ডিফেন্ডার রাইলো। সেখান থেকে বল ঠেলে দেন ড্যানিয়েল রদ্রিগেজ। ডিফেন্ডারদের ফাঁকা জায়গা থেকে বল জালে জড়ান এই মিডফিল্ডার। ৩১ মিনিটেই গোল শোধ করতে পারতো বিলবাও। ইনাকি উইলিয়ামসের কাছ থেকে বল পেয়ে গোলমুখে শট নেন গুরুজেতা। কিন্তু সেটা সেইভ করেন মায়োর্কার গোলরক্ষক।

১-০ গোলে পিছিয়েই বিরতিতে যায় বিলবাও। তবে বিরতি থেকে এসেই গোলের দেখা পায় তারা। ম্যাচের সেরা তারকা নিকো উইলিয়ামসের পাস থেকে বল পেয়ে গোল করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার অইহান সানচেত।

মাঠের খেলায় অবশ্য বিলবাওয়ের দাপটই ছিল বেশি। ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল রেখে ৩০টি শট নেয় বিলবাও। বিপরীতে ৩১ শতাংশ বলের দখল রাখা মায়োর্কা নেয় ১৩ শট। তবে শেষে এসে দুই দলের কেউই পায়নি গোলের দেখা। এমনকি অতিরিক্ত সময়েও একাধিকবার হতাশ হতে হয়েছে দুই দলকে।

ম্যাচ গড়ায় পেনাল্টিতে। টাইব্রেকারে বিলবাওয়ের প্রথম চার খেলোয়াড়ের প্রত্যেকেই গোল করেন। যদিও মায়োর্কার মানু মোরলানেস এবং নেমানিয়া রাদোনিক গোল করতে ব্যর্থ হন। ৪-২ ব্যবধানে শিরোপার স্বাদ পায় অ্যাতলেটিকো বিলবাও।

বাংলাদেশ সময়: ১২:৩৬:১১   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড
স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
দুইবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের দুর্দান্ত ড্র
জার্মানদের কাছে ৭ গোলে বিধ্বস্ত প্রথমবার খেলতে আসা কুরাসাও
তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের সহজ জয়
মরক্কোর ধাক্কা সামলে ব্রাজিলের রোমাঞ্চকর ড্র!
তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া
৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ