জাতির পিতার মতো শেখ হাসিনাও গরিব মানুষের দরদী - গণপূর্তমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » জাতির পিতার মতো শেখ হাসিনাও গরিব মানুষের দরদী - গণপূর্তমন্ত্রী
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



জাতির পিতার মতো শেখ হাসিনাও গরিব মানুষের দরদী - গণপূর্তমন্ত্রী

জাতির পিতার মতো শেখ হাসিনাও মানুষের দরদী বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর পক্ষ থেকে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, উপজেলার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইফতার পার্টি না করে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে জননেত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা ইফতার পার্টি না করে আপনাদের মাঝে ঐ অর্থ দিয়ে ঈদসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, আমরা যারা বিত্তবান তারা ইফতার পার্টির নামে অনেক অপচয় করে থাকি। অথচ সমাজের গরিব মানুষেরা ভালোভাবে চলতে পারে না, তাদের কথা আমাদের ভাবনায় আনা উচিত। প্রধানমন্ত্রী এটি জানেন, কারণ তাঁর পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গরিব মানুষের দরদী, শেখ হাসিনাও গরিব মানুষের দরদী। এজন্যই দরিদ্র জনগোষ্ঠীর সহযোগিতায় এগিয়ে আসতে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। কিন্তু জনকল্যাণমুখী এই নির্দেশনা বিএনপির নেতাকর্মীদের পছন্দ হচ্ছে না। এজন্য তারা আমাদের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন।

বিএনপি নেতারা জনগণের কথা চিন্তা না করে পাঁচ তারকা হোটেলে বিদেশিদের নিয়ে ইফতার পার্টি করে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এর আগে সকাল ১০টায় মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের মাঝে শাড়ি, লুঙ্গি এবং শিশুদের জন্য ঈদের পোশাক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, জেল পরিদর্শক অ্যাডভোকেট সাইদুজ্জামান আরিফ প্রমুখ।

এরপর মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী ও প্রফেসর ফাহিমা খাতুনের ব্যক্তিগত উদ্যোগে জেলার শিশু নিবাসের শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৈশপ্রহরী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২২   ৩৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ