আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
সোমবার, ৮ এপ্রিল ২০২৪



আজকের রাশিফল

মেষ: ঋণমুক্তির সুযোগ পাবেন। কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু থেকে সাবধান। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। স্ত্রীর খারাপ ব্যবহারে মনঃকষ্ট।

বৃষ: প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা কাটবে। ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য কাজের ভাল সুযোগ আসতে পারে।

মিথুন: সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে কোনো তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বিবাদ বাধতে পারে। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

কর্কট: ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা। প্রেমের প্রতি ঘৃণাবোধ। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত।

সিংহ: প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাবেন না। কাজের জন্য সুনাম বাড়তে পারে। প্রবাসী বন্ধুর জন্য মনখারাপ। একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে। খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।

কন্যা: বাড়তি কিছু খরচ হতে পারে। ব্যবসায় ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে দেরি হতে পারে। চর্মরোগ বাড়তে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ করবেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ।

তুলা: আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। সকালের দিকে একই খরচ বার বার হবে। প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারা দিন দুশ্চিন্তা। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা। মায়ের শরীর নিয়ে চিন্তা।

বৃশ্চিক: রক্তহীনতা দেখা দিতে পারে। অন্য নারীর জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। চাকরির স্থানে উন্নতি হবে। ব্যয় বাড়তে পারে। আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে। কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে। আশা পূরণের জন্য আনন্দ লাভ। বাবার চিকিৎসায় খরচ বাড়তে পারে।

ধনু: বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট থাকবে। একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। বাবার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির স্থানের কারও সঙ্গে তর্ক হতে পারে।

মকর: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ করবেন। সন্তানের জন্য সম্মানহানি হতে পারে। বাবার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ হবে। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ। বাইরের অশান্তি ঘরে আসতে পারে।

কুম্ভ: ধর্ম নিয়ে তর্কে জড়াতে পারেন। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় উন্নতি। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে।

মীন: কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। ভাই-বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ করবেন। কোনো কিছু চুরি যেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে।

বাংলাদেশ সময়: ১১:৩৩:২৮   ৩০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ