বড় জয়ে আবারও শীর্ষে ম্যান সিটি

প্রথম পাতা » খেলাধুলা » বড় জয়ে আবারও শীর্ষে ম্যান সিটি
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪



বড় জয়ে আবারও শীর্ষে ম্যান সিটি

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়েই। যা রূপ নিয়েছে ত্রিমুখী লড়াইয়ে।
একবার লিভারপুল, তো আরেকবার আর্সেনাল লড়াইয়ে শীর্ষে থাকে। এই দুই জায়ান্টকে পেছনে ফেলে এবার শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

লুটন টাউনকে আজ ঘরের মাঠ ইত্তিহাদে ৫-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ে আর্সেনাল ও লিভারপুলের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে গেছে সিটিজেনরা।

শুরুর বাঁশি বাজার কিছুক্ষণের মধ্যেই গোল পেয়ে যায় সিটি। ৬৫তম সেকেন্ডে লুটনের ডাইকি হাসিওকার আত্মঘাতী গোলেই তো নিজ মাঠে স্বাগতিকরা। এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ম্যানসিটি।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও কোভাসিচ। হুলিয়ান আলভারেজের বানিয়ে দেওয়া বলে গোল করেন তিনি। স্কোরশিটে নাম উঠিয়েছেন আর্লিং হালান্ডও। ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেছেন নরওয়ের এই ফরোয়ার্ড।

একটি গোল অবশ্য শোধ দেয় সফরকারী লুটন। ৮১তম মিনিটে লুটনের হয়ে গোল করেন রস বার্কলে। তবে কিছুক্ষণের মধ্যেই ব্যবধান আগের জায়গায় নিয়ে যায় ম্যানসিটি। এবার বল জালে জড়ান জেরেমি ডোকু। এরপর গোল করেন গ্যাভারডিওল নিজেও। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন তিনি।

এই জয়ে আর্সেনাল ও লিভারপুলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা অবশ্য ম্যাচও খেলেছে একটি বেশি। ৩২ ম্যাচ খেলে ম্যানসিটির অর্জন ৭৩ পয়েন্ট। একটি করে কম ম্যাচ খেলে আর্সেনাল ও লিভারপুলের সংগ্রহ সমান ৭১ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২০:১১:০৮   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ