আগামী বছর হজের খরচ আরও কমে আসবে : ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী বছর হজের খরচ আরও কমে আসবে : ধর্মমন্ত্রী
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



আগামী বছর হজের খরচ আরও কমে আসবে : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, গত বছর আমাদের হজের যে খরচ ছিলো তার থেকে এ বছর ১ লাখ ২ হাজার টাকা খরচ কমানো হয়েছে। আমরা আশা করছি প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা যদি পুরোপুরি পালন করতে সক্ষম হই তাহলে আগামী বছর এ খরচ আরও কমে আসবে।

পাশাপাশি হজ যাত্রীদের জন্য সুন্দর আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে পারবো।

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, আগামী বছর যারা হজে যাবেন তারা যেন তাদের আবাসন স্থল থেকে যেকোনো সময় মক্কা এবং মদিনায় ঘুরতে যেতে পারেন তার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হবে। বাসগুলো ১০ মিনিট পরপরই যাতায়াত করবে। এভাবে অনেকগুলো পরিকল্পনা আমরা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশে সেগুলো আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি।

চাঁদ দেখার বিষয় সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা চাঁদ দেখার বিষয় সুনির্দিষ্ট নিয়ম নীতিমালা তৈরি করে ফেলেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ৬৪ জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে চাঁদ দেখা কমিটি গঠন করেছি। চাঁদ দেখার আগে প্রত্যেক জেলা থেকে আমাদের জানানো হয় যে চাঁদ দেখা গেছে কি দেখা যায়নি। এ ছাড়া কোন জেলা থেকে যদি কোন জনপ্রতিনিধি জানায় যে চাঁদ দেখা গেছে তবে সেখানে তিনজন সাক্ষীর কথা বলা হয়। যদি চারজন মিলে বলে যে চাঁদ দেখা গিয়েছে তবে সে চাঁদ দেখার বিষয়টি আমরা বিবেচনায় নেই। পাশাপাশি আমাদের আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে ব্যাপারে সহযোগিতা করে।

বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি মো. গণি মিয়া বাবুল, বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা ও মহাসচিব হুমায়ূন মিজি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:১৫   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ