টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার
বুধবার, ১ মে ২০২৪



টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণকারী চক্রের এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ মে) ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।

গ্রেফতার মোহাম্মদ সিরাজ (২৪) বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার মৃত ফরিদ আলমের ছেলে।

অভিযানে একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ২টি দেশীয় তৈরি রাম দা এবং ২টি দেশীয় তৈরি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। তিনি গত ১৯ এপ্রিল পল্লী চিকিৎসকসহ ২ জন এবং ২৭ মার্চ টেকনাফের হোয়াইক্যং বিভিন্ন এলাকা থেকে ১০ কৃষককে অপহরণের ঘটনায় জড়িত এবং এ সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ওসি।

ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, পুলিশ টেকনাফের অপহরণ সহ অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন। এ অভিযানে অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ি এলাকা থেকে অপহরণসহ একাধিক মামলার আসামি এবং ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতার সিরাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্লীচিকিৎসক জহির উদ্দিন আরমান এবং ১০ কৃষক অপহরণ ঘটনায় নিজে জড়িত থেকে মুক্তিপণ আদায়ের জন্য ভিকটিমদের অমানুষিক নির্যাতনের এক লোমহর্ষক বর্ণনা দেন। একই সঙ্গে জড়িত আরও অনেকের নাম পরিচয় দিয়েছেন। আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হচ্ছে।

গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২৮ এপ্রিল পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৩ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের তথ্য বলছে অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৩ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:২৪   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ