দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২ মে ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য এবং সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওবায়দুল কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি, আনিসুল হক এমপি, বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, ডা: দীপু মনি এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং এ কে এম রেজাউল করিম তানসেন এমপি।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৫.০০ ঘটিকায় অধিবেশন অনুষ্ঠিত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। ০৯ মে ২০২৪ খ্রি. দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোন পরিবর্তনের ক্ষমতা মাননীয় স্পীকারকে প্রদান করা হয়।

এ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ৩৮টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৯০২টি প্রশ্নসহ মোট ৯৪০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৫৬টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া যায় নি। বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায় নি। ৪টি সরকারি বিলের কমিটিতে পরীক্ষাধীন ১টি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় ৩টি।

বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৪৫   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ
দিনাজপুরে টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক নারী পুরুষ অসুস্থ
বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন, এলাকা জুড়ে চাঞ্চল্য
জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, চাই না: মির্জা ফখরুল
রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ আটক ৩
বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত
ফরিদপুরে সিপিবির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ