উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ প্রভাবিত না করে অবাধ ও সুষ্ঠুভাবে আসন্ন উপজেলা নির্বাচনে কাজ করতে মন্ত্রী ও দলীয় এমপিদের প্রতি নির্দেশ দিয়েছেন।
জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্বকালে তিনি বলেন, যারা এ নির্দেশনা অমান্য করবে তাদের শাস্তি পেতে হবে।
প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করতে মাঠ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দলের নেতা-কর্মীদের যথাযথ সম্মান ও জায়গা করে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, শুধুমাত্র সংসদ সদস্যদের আত্মীয়-স্বজন নির্বাচনে অংশ নেওয়ার জন্য লড়বে এটা মোটেই ভাল দৃষ্টান্ত উপস্থাপন করবে না, সবার সমান সুযোগ পাওয়া উচিত।
তিনি বলেন, আওয়ামী লীগ পরিবারকে আরো বড় করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর দেশে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে গত ৭ জানুয়ারি।
তিনি বলেন, উপজেলা নির্বাচনেও এমন ভোট চাই।
প্রধানমন্ত্রী বলেন, তিনি স্বতন্ত্র সংসদ সদস্য ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বসবেন এবং স্বতন্ত্র এমপিদের কোন প্রকার সমস্যা তৈরি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন কারণ তারা তাঁর (প্রধানমন্ত্রী) অনুমতি নিয়েই নির্বাচন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৮   ৪৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোক্তা অধিকার অধিদপ্তরের শুনানিতে অনুপস্থিত আজাদ মটরস, ব্যবহৃত মোটরসাইকেল বিক্রিতে তথ্য গোপনের অভিযোগ
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
পঞ্চগড়ে নামল তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ