কক্সবাজারে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



কক্সবাজারে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

কক্সবাজারের রামু উপজেলায় আবুল কাসেম (৩৫) নামে এক যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের নারিমমা ঝিরি পাহাড় থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাসেম রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার মৃত আলী আহমেদের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক ছিলেন।

নিহত কাসেমের ছোট ভাই শহিদুল্লাহ বলেন, বুধবার (৮ মে) রাত ২টার দিকে ৪০ জনের সন্ত্রাসী দল ভাই কাসেমকে গরু খোঁজে দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। তারপর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নারিমমা ঝিরি পাহাড়ের কাঠুরিয়ারা তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তারপর আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও ওই পাহাড়ে পুলিশের একটি টিম আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৯:৪৩   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ