মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮
সোমবার, ১৩ মে ২০২৪



মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮

মেক্সিকোর মোরেলোস রাজ্যে বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) রাতে দেশটির পর্যটন শহর কুয়ের্নাভাকার সঙ্গে রাজধানীকে সংযোগকারী একটি হাইওয়ের কাছের পৌরসভা হুইটজিলায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৩ মে) বার্তাসংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মোরেলোস প্রসিকিউটর অফিস জানিয়েছে, ঘটনাস্থলেই চারজন মারা যান। আর পরে হাসপাতালে নেয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

মোরেলোসের মেয়র রাফায়েল ভার্গাস বলেন, ‘বন্দুকধারীরা ভয়ঙ্কর সহিংসতা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে। শহরের ঠিক কেন্দ্রে এমন ঘটনা অভাবনীয়। এ ধরনের সহিংসতা অবশ্যই বন্ধ হওয়া উচিত। যারা জনগণের জানমালের ক্ষতি করতে চায়, আমরা তাদের নিন্দা জানাই।’

মোরেলোসে প্রদেশটি গুয়েরোরো সীমান্তে অবস্থিত। সীমান্তটিতে মাদক চোরাকারবারীরা নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে থাকে। কিন্তু মোরেলোসে পাহাড়বেষ্টিত হওয়ায় প্রায়ই পর্যটকরা এখানে ছুটি কাটাতে আসেন। জায়গাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

গত বছরের নভেম্বর মাসেও প্রদেশটিতে পুলিশ ও অপরাধীদের মধ্যে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন।

মেক্সিকো সরকারের তথ্যমতে, ২০০৬ সালে সামরিক বাহিনীর মাধ্যমে মাদকবিরোধী অভিযান শুরু করার পর দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০৫   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ