স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহযোগিতা করতে চায় ফ্রান্স : প্রতিমন্ত্রী পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহযোগিতা করতে চায় ফ্রান্স : প্রতিমন্ত্রী পলক
সোমবার, ১৩ মে ২০২৪



স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহযোগিতা করতে চায় ফ্রান্স : প্রতিমন্ত্রী পলক

স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ফ্রান্স সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেছে। বাংলাদেশের ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুই আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ফ্রান্সের স্যাটেলাইট প্রতিষ্ঠান এয়ারবাস কর্তৃক বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ প্রদানের বিষয়টি উঠে আসে।

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও ফ্রান্স বন্ধু-প্রতিম দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে বলেন, ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং অকৃত্রিম বন্ধু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর ফ্রান্সের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আগামীতে আরো এগিয়ে যাবে।

চলতি মাসে ফ্রান্সের প্রযুক্তি উৎসব মেলায় বাংলাদেশ প্রথম বারের মতো অংশ গ্রহণ করতে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মেলায় বাংলাদেশের প্রযুক্তিগত সম্ভাবনা তুলে ধরা হবে। মেলায় ফ্রান্সের ১২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে বৈঠক হবে বলে তিনি জানান। এছাড়াও এআই, রোবটিক্স, ব্লকচেইন, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে ফ্রান্সের প্রতিষ্ঠিত স্কূল ফোরটি টু এর সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ সময়: ২২:২৮:১৮   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে - মৎস্য প্রতিমন্ত্রী
কাতারের সাবেক আমিরের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
নগরকান্দায় পোড়া মবিলচালিত চুলা তৈরি করে আলোচনায় রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ
বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
নতুন আইনে পাচার ও চোরাচালান রোধে বড় ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে : মির্জা ফখরুল
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ