টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের
মঙ্গলবার, ১৪ মে ২০২৪



টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোট নিয়ে শঙ্কা থাকলেও তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি বিশ্বকাপের দল ঘোষণা করেছে।

বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত কয়েক দিনে জল্পনা তুঙ্গে থাকলেও দল ঘোষণায় তেমন চমক দেখা যায়নি।

বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডের বাইরে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাবেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও থাকছেন এই দুজন। তাসকিন চোট কাটিয়ে উঠতে না পারলে হাসানকে দেখা যাবে বিশ্বকাপেও। যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ জুন থেকে। গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ : আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৪৮   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ