দেশ ছাড়ার আগে বিশ্বকাপের ফটোসেশনে বাংলাদেশ দল

প্রথম পাতা » খেলাধুলা » দেশ ছাড়ার আগে বিশ্বকাপের ফটোসেশনে বাংলাদেশ দল
বুধবার, ১৫ মে ২০২৪



দেশ ছাড়ার আগে বিশ্বকাপের ফটোসেশনে বাংলাদেশ দল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। মোটামুটি প্রত্যাশিত খেলোয়াড়দের নিয়েই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এবারের বিশ্বকাপ খেলতে যাওয়া দলটাকে নিয়ে নেই খুব বেশি বিতর্ক। জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর দল নিয়ে খুব বেশি আশাও করছে না খোদ বিসিবিই।

গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন। গত ১ মে আইসিসির কাছে বিশ্বকাপ স্কোয়াড জমা দেয়ার ডেডলাইন ছিল। তার আগেই খেলোয়াড়দের তালিকা আইসিসির কাছে পাঠিয়ে দিলেও এতদিন দল ঘোষণা করেনি টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজে খেলোয়াড়দের পারফরম্যান্সের আরেকবার চুলচেরা বিশ্লেষণ করে তবেই তা ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৫ মে) রাতেই বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহের বেশি বাকি থাকলেও এতো আগেভাগে দেশ ছাড়ার কারণ হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি নিতে এই সিরিজ খেলবে টাইগাররা। রাতে দেশ ছাড়ার আগে আজ দুপুরে মিরপুরে বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশনে অংশ নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই ফটোসেশনে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারই উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বিসিবির কর্মকর্তা ও কোচিং স্টাফের বাকি সদস্যরাও।

এই ফটোসেশন শেষে বিশ্বকাপে দলের লক্ষ্য, দল নির্বাচন ও তাসকিন আহমেদের ইনজুরিসহ নানাবিধ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অধিনায়ক শান্ত।

ফটোসেশনের পর বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়রা বসুন্ধরা কিংস অ্যারেনার দিকে যাত্রা করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৯   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ