পেরুতে বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » পেরুতে বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত
বুধবার, ১৫ মে ২০২৪



পেরুতে বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আয়াকুচো অঞ্চলের পাহাড়ি অঞ্চলে একটি বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গাল্ফ।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ মে) সকালে পেরুর রাজধানী লিমা থেকে আয়াকুচো অঞ্চলের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। লিবার্তাদোরসের সর্পিলাকার হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। এ সময় ১৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

আয়াকুচো অঞ্চলের স্থানীয় কর্মকর্তা উইবার ভেগা এক সাক্ষাৎকারে জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১৩ জন যাত্রীর মরদেহ উদ্ধার করতে পেরেছেন। এখনও তিনজনের মরদেহ বাসের নিচে চাপা পড়ে আছে। প্রতিকূল আবহাওয়ার জন্য তাদের উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

পাহাড়ি অঞ্চলে এ ধরনের বাস দুর্ঘটনা নতুন কিছু না। এ জন্য চালকদের নিয়ন্ত্রণহীন বাস চালানো এবং দুর্গম পাহাড়ি রাস্তা দায়ী।

গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস নদীর ধারে পড়ে অন্তত ২৫ যাত্রী নিহত হয়েছিলেন।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পেরুতে ৩ হাজার ১৩৮ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২৯   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ