এমবাপ্পের বিদায়ী ম্যাচে পিএসজির ফরাসি কাপ জয়

প্রথম পাতা » খেলাধুলা » এমবাপ্পের বিদায়ী ম্যাচে পিএসজির ফরাসি কাপ জয়
রবিবার, ২৬ মে ২০২৪



এমবাপ্পের বিদায়ী ম্যাচে পিএসজির ফরাসি কাপ জয়

কিলিয়ান এমবাপ্পে ফরাসি ফুটবলে যে কতটা গুরুত্ব বহন করে, সেটা প্রমাণ মিললো তার বিদায়ী ম্যাচেও। ফ্রেঞ্চ কাপের লড়াইয়ে মাঠে নামার আগে এমবাপ্পের সঙ্গে দেখা করার জন্য প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ড্রেসিংরুমে গেলেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ম্যাচ শেষে এমবাপ্পেকে মাথায় তুলে নাচলেন সতীর্থরা।

এই মৌসুম শেষেই পিএসজি ছাড়ার কথা রয়েছে কিলিয়ানের।রোববার (২৫ মে) রাতে অলিম্পিক লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালে ২-১ ব্যাবধনের জয়ে শিরোপা ঘরে তুললো প্যারিসের ক্লাবটি। এই জয়ে এমবাপ্পে বিদায়টা রাঙালেন শিরোপা হাতে।

এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হলো তারা। এর আগে ফরাসি লিগ ওয়ানের শিরোপাও জিতেছে পিএসজি।

ফাইনালে ২২তম মিনিটে উসমান ডেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান রুইজ। ৫৫তম মিনিটে একটি গোল শোধ করেন লিঁওর জেইক ওব্রায়েন। তবে শেষ পর্যন্ত পিএসজির জয় ঠেকাতে পারেনি। -জাগোনিউজ

বিদায়ী ম্যাচে গোল পাননি এমবাপে। সব মিলিয়ে ৭ বছরে পিএসজির হয়ে ১৫টি ট্রফি জিতেছেন এমবাপ্পে। আক্ষেপ হয়ে রইলো শুধু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪০   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল
জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল বাংলাদেশ
আবারও হকিতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ
তানজিদের সেঞ্চুরিতে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ