বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে সততার সঙ্গে কাজ করছে : সেনাপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে সততার সঙ্গে কাজ করছে : সেনাপ্রধান
বুধবার, ২৯ মে ২০২৪



বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে সততার সঙ্গে কাজ করছে : সেনাপ্রধান

জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে সততা ও নিরপেক্ষতার মাধ্যমে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার (২৯ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ দিবস-২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমাদের অর্জন মানসম্মত প্রশিক্ষণ, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কঠোরভাবে মানবাধিকার অনুশীলনের প্রতিফলন। নিরপরাধ সিভিলিয়ানদের সুরক্ষা ও কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন না করার নজির জাতিসংঘ মিশনে আমাদের ভাবমূর্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘জাতিসংঘ মিশনে আমাদের শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি, চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করছে। তবুও সততা ও নিরপেক্ষতার মাধ্যমে কাজ করায় বিশ্বমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

সেনাপ্রধান বলেন, ‘পৃথিবীর অনেক অঞ্চলে; শুধু আফ্রিকা নয়, আফ্রিকার বাইরে আমরা এশিয়া-ইউরোপেও দায়িত্ব পালন করেছি। সব জায়গায় আমরা সুনামের সঙ্গে কাজ করেছি। বিশ্বশান্তির প্রতি বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।’

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৩   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ