ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
শুক্রবার, ৩১ মে ২০২৪



ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৩১ মে) মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরের গৌতমপাড়া পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলা চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. মিঠুন (৩৫) ও একই উপজেলা সুতিয়ারা গ্রামে নুরুল ইসলামের ছেলে শামছু মিয়া (৩৮)।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুতের সামনে শহরের কাউতলী থেকে একটি পিকআপভ্যান বিশ্বরোডের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বরোড থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সারোয়ার ও সহকারি উপপরিদর্শক মৃণাল কান্তি জানান,দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৩   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ