বিরতি ভেঙে শেষ ‘আইটেম’ গান নিয়ে আসলেন মিলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরতি ভেঙে শেষ ‘আইটেম’ গান নিয়ে আসলেন মিলা
শুক্রবার, ১৪ জুন ২০২৪



বিরতি ভেঙে শেষ ‘আইটেম’ গান নিয়ে আসলেন মিলা

দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। তবে অনেকদিন ধরেই তিনি আড়ালে আছেন। নতুন কোনো গানে দেখা যায় না। সুখবর হলো, নতুন ভাবে স্বরূপে ফিরছেন মিলা।

মিলা ফিউশন ও লোকধারার গানও গেয়ে থাকেন। মিলা মানেই স্টেজ শো’র প্রধান আকর্ষণ। তাকে সর্বশেষ তিন বছর আগে জি-সিরিজের ‘আইসালা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে দেখা যায়। বর্তমানে মিলা ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে।

মিলা ভক্তদের জন্য সুখবর—ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘টোনা টুনি’। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়িকা নিজেই। এতে মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি।
গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ঈদ আয়োজনে শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় গান-ভিডিও মুক্তি পাচ্ছে।

নতুন গানটি নিয়ে আশাবাদী মিলা। তিনি বলেন, ‘প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত ‘রূপবান’ গানে। এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমায়।
এরপর অসংখ্য বার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কেউ আমার মনের মতো করে গানের কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি। সেই সঙ্গে নিজের মতো করে সুর ও সঙ্গীতায়োজন করেছি।’

মিলা বলেন, ‘ভক্তদের প্রত্যাশা অনুযায়ী ‘টোনা টুনি’ গানে হাজির হচ্ছি। তবে এমন আইটেম গানে আর কখনো হাজির হবো না। নতুন গানটি হতে যাচ্ছে আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম। ২ বছর আগে গানটি তৈরি করেছি। বেশ সময় নিয়ে কাজটি করেছি যাতে দীর্ঘ সময় পর শ্রোতা-দর্শকরা নিরাশ না হয়।

মিলা বলেন, ‘গানটি মুক্তি পাওয়ার পর টিকটকে সবচেয়ে বেশি যাদের ভিডিও ভিউ হবে এবং পারফর্ম ভালো করবে এমন ১০ জনের সঙ্গে আমি পারফর্ম করব। ‘টোনা টুনি’ গানের কথাগুলো একেবারে আলাদা। আমি ড্যান্সার না তারপরও এই গানের জন্য নাচ করতে হয়েছে।
জানিয়েছেন এখন থেকে গানে নিয়মিত পাওয়া যাবে তাকে। পাশাপাশি আরও বেশি সরব থাকবেন মঞ্চে।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫০   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
থানার লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
গণভোট: সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও পথসভা
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
বিজ্ঞান চর্চায় জোর দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ