পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৫ কোটি টাকা টোল আদায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৫ কোটি টাকা টোল আদায়
শনিবার, ১৫ জুন ২০২৪



পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৫ কোটি টাকা টোল আদায়

গতকাল শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিল দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে। এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন, যা থেকে টোল আদায় হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

শনিবার (১৫ জুন) পদ্মা সেতুর ব্যবস্থাপক (টোল) আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এ থেকে সর্বমোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা। এর মধ্যে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয় ২৮ হাজার ৮৯৬টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের বাহনে টোল রয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ২০০ টাকা। মোট আয় ২ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ১০০ টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত থেকে সেতু পারা হয়েছে ১৫ হাজার ১৩৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের যানবাহন বাবদ ১ লাখ ২০ হাজার ৮০০ টাকাসহ মোট আয় ২ কোটি ৮ লাখ ৮৬ হাজার ৩০০ টাকা।

মূলত ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস থাকায় সেদিন রাত থেকে শিকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করে মানুষ। এ কারণে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত পদ্মা সেতুতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিন ছিল ঘরমুখো মানুষের ঢল।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৪৬   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ