মেসি, মার্টিনেজের জোড়া গোলে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়

প্রথম পাতা » খেলাধুলা » মেসি, মার্টিনেজের জোড়া গোলে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়
শনিবার, ১৫ জুন ২০২৪



মেসি, মার্টিনেজের জোড়া গোলে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়

লিওনেল মেসি ও লটারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালার বিপক্ষে শুক্রবার মেরিল্যান্ডে কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।
ল্যান্ডোভারের কমান্ডার্স ফিল্ডে ৪ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল গুয়াতেমালা। ওসকার সানটিসের ফ্রি-কিক থেকে আর্জেন্টাইন রক্ষনভাগ বিচলিত হয়ে যায়। মার্টিনেজ ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়ান। কিন্তু সমতায় ফিরতে আর্জেন্টিনাকে খুব বেশীক্ষন অপেক্ষায় থাকতে হয়নি। গুয়াতেমালার গোলরক্ষক নিকোলাস হাগেনের ভুলে ১২ মিনিটে মেসি সমতা ফেরান। আর্জেন্টাইন অধিনায়কের ক্যারিয়ারে এটি ছিল ১০৭তম আন্তর্জাতিক গোল। আগামী বৃহস্পতিবার আটালান্টায় কানাডার বিপক্ষে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগে এটাই বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ প্রস্তুতি ম্যাচ ছিল।
প্রতিপক্ষের রক্ষনভাগ ভেঙ্গে দ্বিতীয় গোল পেতে আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে। ৩৯ মিনিটে গুয়াতেমালার ডিফেন্ডার নিকোলাস সামায়োয়া ১৯ বছর বয়সী মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনিকে ফাউল করলে পেনাল্টি উপহার পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে শট নেবার দায়িত্ব মেসি মার্টিনেজের কাঁধে তুলে দেন। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড এই দায়িত্ব পালনে কোন ভুল করেননি। বিরতির আগে দুটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। মেসির লো ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মার্টিনেজের ওভারহেড কিক পোস্টে লেগে ফেরত আসে। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ফিরতি বল জালে জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়।
দারুন এক দলীয় সমঝোতায় ৬৬ মিনিটে ৩-১ ব্যবধানে লিড নেয় আর্জেন্টিনা। গোল এরিয়ার ঠিক বাইরে মেসি এনজো ফার্নান্দেজের দিকে বল বাড়িয়ে দেন। চেলসি মিডফিল্ডার ফিরতি পাসে আবারো তা মেসিকে দিলে প্রথম সুযোগেই তিনি বল বাড়িয়ে দেন মার্টিনেজের দিকে। পোস্টে খুব কাছে থেকে মার্টিনেজ তার দ্বিতীয় গোল পূরণ করেন। ৭৭ মিনিটে আরেক অভিজ্ঞ তারকা এ্যাঞ্জেল ডি মারিয়ার থ্রু বলে মেসি আবারো স্কোরশিটে নাম লেখালে বড় ব্যবধানের জয় পায় বিশ^ চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৯:০০:৪৩   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ