বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৪
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪



বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৫টার দিকে রহমতপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম খাদিজা বেগম। তিনি উজিরপুর উপজেলার নয়াবাড়ি এলাকার আজিজ তালুকদারের স্ত্রী।

জানা গেছে, উজিরপুরের সাতলাগামী সামি-সাদী পরিবহনের সঙ্গে বরিশালগামী ফরহাদ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ফরহাদ পরিবহনের যাত্রী খাদিজা বেগম নিহত হন। পরিবহন দুটি বরিশালের অভ্যন্তরীণ রুটে চলাচল করে।

গাড়ি দুটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, উভয় গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:১৩   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ