হাঁড়িভাঙ্গা আমের জন্য মিঠাপুকুরে বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাঁড়িভাঙ্গা আমের জন্য মিঠাপুকুরে বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে : কৃষিমন্ত্রী
শনিবার, ২২ জুন ২০২৪



হাঁড়িভাঙ্গা আমের জন্য মিঠাপুকুরে বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে : কৃষিমন্ত্রী

কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, হাড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের জন্য রংপুরের মিঠাপুকুরে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে । সেই সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁড়িভাঙ্গা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিংকেজ এবং আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় মিঠাপুকুরের পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জিআই পণ্য হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর-৫ (মিঠাপুকুর) সংসদ সদস্য জাকির হোসেন সরকার, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুস শহীদ আরো বলেন, হাঁড়িভাঙ্গা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই বিষয়টা বেশি করে প্রচার করতে হবে। কেননা এই আম আমাদের রংপুরের কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। এখানকার আম চাষিরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে ফলনে কাজ করে যাচ্ছে। কৃষি অফিসের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় আম চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। যাতে করে আম চাষিরা তাদের ন্যায্যমূল্য পান।
এসময় তিনি হাঁড়িভাঙ্গা আম পরিবহনসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরকে বিশেষভাবে দেখার নির্দেশ প্রদান করেন।
এর আগে কৃষিমন্ত্রী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি, ফল-ফসলের ১২টি স্টল পরির্দশন করেন।

বাংলাদেশ সময়: ০:০১:২৯   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ