রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ
শনিবার, ২২ জুন ২০২৪



রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠা সশস্ত্র বাহিনী আমাদের গর্ব উল্লেখ করে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ী সেনাপ্রধানের ভূমিকার প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর উন্নয়নের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে।
জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন।
দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৮   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুর আদালত চত্বর থেকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ