বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্পীকার
সোমবার, ২৪ জুন ২০২৪



বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্পীকার

ঢাকা, ২৪ জুন, ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গতকাল রবিবার (২৩ জুন) রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাউন্ড ও লাইট শো উপভোগ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সমবেত সংগীত পরিবেশন করা হয়। এরপর গীতিনাট্য, নৃত্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় সাউন্ড এবং লাইট শোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টিলগ্নে গঠনতন্ত্র থেকে বর্তমান পর্যন্ত ক্রমবিকাশ এবং বাংলাদেশের মহাকাব্যিক জন্মগাঁথায় দলটির অবদান তুলে ধরা হয়।

উল্লেখ্য প্রদর্শনীতে মাটির সাথে মানুষের সম্পর্কের অনুরূপ বাংলাদেশের সাথে আওয়ামী লীগের নিবিড় সম্পর্ক উপস্থাপন করা হয়।

এসময় স্পীকার আমন্ত্রিত অতিথিদের সাথে একটি গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যসহ অন্যান্য সংসদ সদস্যগণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, নাট্যকর্মী, গণমাধ্যমকর্মী, আমন্ত্রিত অতিথিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:১৮   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ