মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল, জরুরি অবতরণ শাহজালালে

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল, জরুরি অবতরণ শাহজালালে
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪



মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল, জরুরি অবতরণ শাহজালালে

চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৭ ফ্লাইটের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বিমানটি শাহজালালে নিরাপদে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

আর বাংলাদেশ বিমান জানায়, চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাওয়ার সময় ঢাকার আকাশে হঠাৎ পাইলট সামনের কাচে ফাটল দেখতে পায়। এ পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে নিকটস্থ বিমানবন্দর শাহাজালালের এটিসিকে জানালে তারা প্রস্তুতি নিতে শুরু করে।

এ সময়ের মধ্যে বিমানে থাকা অতিরিক্ত ফুয়েল শেষ করার নির্দেশনা দেয়ায় নরসিংদীর আকাশেই প্রায় ৩ ঘণ্টা চক্কর দেয় বিমানটি। পরে রাত ১টা ২০ মিনিটে নিরাপদে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বোয়িং ৭৩৭ মডেলের ১৬২ আসনের বিমানটি ছাড়ে রাত সাড়ে ১০টায়। কিন্তু যান্ত্রিক সমস্যায় ফ্লাইটটি যেতে পারেনি। তবে রাত ৩টায় অন্য ফ্লাইটে যাত্রীদের পাঠানো হয়েছে।

এদিকে নরসিংদীর আকাশে ফ্লাইটটি চক্কর দিতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এতে ৯৯৯ এর মাধ্যমে থানায় অনেকেই ফোন করে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২:৪৬:২৪   ৩৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ