প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ০২ জুলাই, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি এর সভাপতিত্বে দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মোঃ মোতাহার হোসেন এমপি, মোঃ রশীদুজ্জামান এমপি, মোঃ সালাহ উদ্দিন মিয়াজী এমপি, মোঃ মজিবর রহমান (মজনু) এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, আবদুল হাফিজ মল্লিক এমপি এবং ফরিদা আক্তার বানু এমপি অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কমিটির বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদ এবং বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ এর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া ও মোনাজাত করা হয়।

১ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণসহ বাস্তবায়ন অগ্রগতি বৈঠকে উপস্থাপন করা হয়।

বৈঠকে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন, আলোচনা ও সুপারিশ করা হয়। এসময় মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে একটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার জন্য আইনি প্রক্রিয়ায় আইনমন্ত্রীর পরামর্শ ও সহায়তা চাওয়া হয়।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ জরিপ অধিদপ্তর এর কার্যক্রম সম্পর্কে কমিটিতে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন, আলোচনা ও সুপারিশ করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩০   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ